
রাজধানীর চকবাজারের দেবীদাসলেন এলাকায় প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ভবনের নিচে থাকা বরিশাল হোটেলের মালিক ফখরুদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ আগস্ট) ভোরে চকবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম বলেন, গতকাল নিহত রুবেলের বড় ভাই মোহাম্মদ আলী বাদী হয়ে চকবাজার থানায় মামলা করেন। এরপর আজ সকালে অভিযান চালিয়ে বরিশাল রেস্টুরেন্টর মালিক ফখরুদ্দিনকে গ্রেফতার করা হয়।
এর আগে সোমবার দুপুরের দিকে চকবাজারের দেবীদাসলেন এলাকায় প্লাস্টিক কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় সোয়া দুই ঘণ্টার চেষ্টায় দুপুর ২টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর ওই ভবন থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved