1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

পাকিস্তানে ৬ সেনা অফিসারসহ হেলিকপ্টার নিখোঁজ

  • আপডেট : মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২, ১২.১২ পিএম
  • ১৬১ Time View

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বন্যার ত্রাণ অভিযান চলাকালে এক সেনা জেনারেল ও পাঁচজন অফিসারসহ একটি সামরিক হেলিকপ্টার নিখোঁজ রয়েছে। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির সেনাবাহিনী।

পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ বেলুচিস্তান প্রদেশের লাসবেলা জেলায় বন্যার ত্রাণ কার্যক্রমে সহায়তা করছিল একটি এভিয়েশন হেলিকপ্টার। হঠাৎ করে বিমানের ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে হেলিকপ্টারটির।

বিবৃতিতে জানানো হয়েছে, বালুচিস্তানের লাসবেলা এলাকায় সেনার জওয়ানরা যে বন্যাত্রাণে নেমেছেন, তা দেখার জন্য অফিসাররা হেলিকপ্টারে সেখানে গেছিলেন। কিন্তু হেলিকপ্টারের কী হয়েছে, তা বিবৃতিতে জানানো হয়নি।

সংবাদসংস্থা রয়টার্সকে গোয়েন্দা সূত্র জানিয়েছে, কোর কম্যান্ডার সরফরাজ আলি, পাকিস্তান কোস্ট গার্ডের ডিরেক্টর জেনারেল ব্রিগেডিয়ার আমজাদ হানিফ ও দুইজন গোয়েন্দা অফিসার হেলিকপ্টারে ছিলেন।

পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, উদ্ধার ও ত্রাণের কাজ শুরু হওয়ার পর হেলিকপ্টারটি আর দেখতে পাওয়া যায়নি। খারাপ আবহাওয়ার জন্য উদ্ধারকাজ বন্ধ রাখা হয়েছিল। মঙ্গলবার সকাল থেকে তা আবার শুরু হয়।

পাকিস্তানে ভয়ংকর বৃষ্টির পর প্রবল বন্যা হয়েছে। সেনাকে উদ্ধার ও ত্রাণের কাজে লাগানো হয়েছে। বালুচিস্তানে প্রচুর মানুষ মারা গেছেন এবং অনেক ঘরবাড়ি ভেসে গেছে।

প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, পরিস্থিতি খুবই সংকটজনক। সোমবার তিনি দুর্গত অঞ্চল ঘুরে দেখেছেন। পুরো দেশ বন্যাদুর্গত ও তাদের সাহায্যকারীদের সুরক্ষার জন্য প্রার্থনা করছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী দিনগুলিতে পাকিস্তানে আরো বৃষ্টি হবে। ফলে বন্যা পরিস্থিতি আরো খারাপ হতে পারে।

সূত্র: ডিডাব্লিউ

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com