রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ৭০জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
এ সময় তাদের কাছ থেকে ১৩ হাজার ৫১৩ পিস ইয়াবা, ৪৫৪ গ্রাম হেরোইন, ৫৮৮ কেজি ৩৫৫ গ্রাম গাঁজা, ৪৬ বোতল ফেনসিডিল, ১০ বোতল বিদেশিমদ ও ৪ গ্রাম কোকেন উদ্ধার করা হয়।
রোববার (৩১ জুলাই) ভোর ৬টা থেকে সোমবার (১ আগস্ট) ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৯টি মামলা রুজু হয়েছে বলে ডিএমপির মিডিয়া বিভাগ থেকে জানানো হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved