
পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত তিন কোম্পানির পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন, ২২) ও অর্ধবার্ষিকের (জানুয়ারি-জুন, ২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য সময়ে ব্যাংক তিনটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
ব্যাংকগুলো হলো- প্রিমিয়ার ব্যাংক, স্যোসাল ইসলামী ব্যাংক ও পূবালী ব্যাংক।
তথ্য মতে, প্রিমিয়ার ব্যাংকের চলতি হিসাব বছরের ৬ মাসে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৫৪ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ১.৪৪ টাকা। এ হিসাবে কোম্পানিটির মুনাফা ০.১০ টাকা বা ৭ শতাংশ বেড়েছে। এদিকে, কোম্পানিটির চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৯৫ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ০.৯৩ টাকা। এ হিসাবে কোম্পানিটির মুনাফা ০.০২ টাকা বা ২ শতাংশ বেড়েছে। ২০২২ সালের ৩০ জুন কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯.৮৩ টাকায়।
স্যোসাল ইসলামী ব্যাংকের চলতি হিসাব বছরের অর্ধবার্ষিকে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৪৯ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ০.৫৩ টাকা। এ হিসাবে কোম্পানিটির মুনাফা ০.০৪ টাকা বা ৭ শতাংশ কমেছে। এদিকে, কোম্পানিটির চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৩৫ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ০.২১ টাকা। এ হিসাবে কোম্পানিটির মুনাফা ০.১৪ টাকা বা ৬৭ শতাংশ বেড়েছে। ২০২২ সালের ৩০ জুন কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯.৬৮ টাকায়।
পূবালী ব্যাংকের চলতি হিসাব বছরের ৬ মাসে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ২.৩৬ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ১.৮০ টাকা। এ হিসাবে কোম্পানিটির মুনাফা ০.৫৬ টাকা বা ৩১ শতাংশ বেড়েছে। এদিকে, কোম্পানিটির চলতি হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.১৭ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ০.৮২ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ০.৩৫ টাকা বা ৪৩ শতাংশ বেড়েছে। ২০২২ সালের ৩০ জুন কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৮.৬৭ টাকায়।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved