1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স স্পিনিং বিপিএম পদক পেলেন কুমিল্লা ডিবির এসআই অর্ণব বড়ুয়া টাঙ্গাইলে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত “Transform, Growth & Sustainability”- নতুন উচ্চতার অঙ্গীকারে কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী চুয়াডাঙ্গায় বিশ্ব পর্যটন দিবস পালিত- ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে পর্যটন উন্নয়নের আহ্বান চাঁদাবাজ ও প্রতারক সুফি সাগরকে জেলহাজতে প্রেরণ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত উবার বাংলাদেশের কান্ট্রি হেড হলেন এসএম জামশেদ হাসান কালিয়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ চাঁদা না দেওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ

সেপটিক ট্যাংক বিস্ফোরণে ৩ ভাই নিহত

  • আপডেট : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২, ৪.২৭ পিএম
  • ১৩৯ Time View

ফেনী শহরের নাজির রোড এলাকায় এক সেপটিক ট্যাংক বিস্ফোরিত হয়ে তিন ভাইয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে রহুল আমিন ভবনের নিচ তলায় এ দুর্ঘটনা ঘটে। পেশায় তিন ভাই ছিলেন শ্রমিক।

পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, বাড়ির সেপটিক ট্যাংকে গ্যাস জমে ছিল। সেটি পরিষ্কার করার সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় ভবনের নিচতলাসহ দ্বিতীয়তলার ছাদ কেঁপে ওঠে। এতে ঘটনাস্থলে ২ জনের মৃত্যু হয় এবং অন্যজনকে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।

মৃত্যুর বিষয়টি ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. আসিফ ইকবাল গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় জানা যায়নি। এই ঘটনায় আরও কোনো ব্যক্তি হতাহত হয়েছে কি না বলা যাচ্ছে না। তবে এখনো উদ্ধার তৎপরতা চলছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com