ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের ময়লা ফেলার পলিব্যাগের ভেতর থেকে কোটি টাকা মূল্যের ১ কেজি ১৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৬ জুলাই) সকাল আটটায় সিলেট বিমানবন্দরের রাজস্ব ও কাস্টমস কর্মকর্তারা ময়লার ব্যাগটি স্ক্যান করে কৌশলে লুকিয়ে রাখা পরিত্যক্ত অবস্থায় ওই স্বর্ণের বার জব্দ করেন।
এ তথ্য নিশ্চিত করে বিমানবন্দরের রাজস্ব কর্মকর্তা মো. নাজ্জাসী পারভেজ বলেন, আমাদের কাছে গোপন তথ্য ছিল, কাতারের দোহা থেকে আসা বিজি ২২৬ নম্বর ফ্লাইটে বিমানের ভেতরে ব্যবহৃত ময়লা-আবর্জনা ফেলার পলিব্যাগে করে স্বর্ণ চোরাচালান হবে। তাই আমরা প্রতিদিনের মতো ময়লার ব্যাগটি স্ক্যান করি। এ সময় ময়লাগুলোর মধ্যে পেপার জাতীয় একটি বিশেষ বস্তু দেখা যায়। পরে কাস্টমসসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের উপস্থিতিতে তা খুলে ১০টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন এক কেজি ১৬ গ্রাম। এর বাজার মূল্য এক কোটি টাকা।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved