
নিজস্ব প্রতিনিধিঃ বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আহত দুই জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতরা অটোরিকশার যাত্রী ছিলেন। তাদের পরিচয় জানা যায়নি।
এ তথ্য নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলন জানান, যাত্রীবাহী একটি মিনিবাস পটুয়াখালী থেকে বরিশালের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি অটোরিকশার সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হয়। এ সময় আহত হয় এক শিশুসহ দুইজন। তাদের বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে ব্যাঘাত ঘটলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সংঘর্ষে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়েছে।
প্রত্যক্ষদর্শী মানিক মিয়া বলেন, বাসটি হঠাৎ করে ডান দিকে চলে গেলে অটোরিকশাটির সঙ্গে সংঘর্ষ হয়। আমরা বাসের পেছনে থাকা একটি অটোরিকশায় ছিলাম। তারপর আমি আর আমার ছেলে অটোরিকশা থেকে নেমে সাতজনকে হাসপাতালে পাঠিয়েছি। যারা আহত তাদের অবস্থাও আশঙ্কাজনক।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved