
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের ব্যাপক উত্থানে লেনদেন চলছে। আজ ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৭৫ শতাংশ কোম্পানির দর বেড়েছে। এদিন বেলা সাড়ে ১০টায় ডিএসইতে ৪১৮ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৭৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৯৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬৩২ পয়েন্টে।
আজ ডিএসইতে ৩৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৬৩টির, কমেছে ৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved