
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট তহবিলে ৩০ লাখ টাকা অনুদান দিয়েছে ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল)। নিজস্ব সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ইবিএল এ অর্থ প্রদান করে।
গত ২৮ জুন ধানমন্ডীস্থ ট্রাস্টের কার্যালয়ে ট্রাস্টের পরিচালক কাজী দেলোয়ার হোসেনের হাতে ৩০ লাখ টাকার একটি চেক তুলে দেন ইবিএল কম্যুনিকেশন্স এন্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স প্রধান জিয়াউল করিম।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর উদ্যোগে গঠিত ট্রাস্টের লক্ষ্য হলো অর্থাভাবে যে সকল দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী তাদের শিক্ষা কার্যক্রম চালাতে সংগ্রাম করছে বৃত্তি প্রদানের মাধ্যমে তাদের সহায়তা করা।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved