
সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় চট্টগ্রামের পটিয়া পৌরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এর জন্য ডাম্পিং গ্রাউন্ড নির্মাণে জমি ক্রয় বাবদ ৫০ লক্ষ টাকা অনুদান দিয়েছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক। ২৭ জুন, সোমবার ব্যাংকের প্রধান কার্যালয়ে পর্ষদীয় নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সামাদ লাবু পৌরসভার মেয়র মোঃ আইয়ুব বাবুল এর নিকট অনুদানের চেক হস্তান্তর করেন।
এসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এস এম জাফর, শাব্বির আহমেদ, মোঃ মাহমুদুর রহমান, মোহাম্মদ নাদিম, পিএস টু ইসি চেয়ারম্যান মুহাম্মদ পিয়ারুসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved