1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট এল্যায়েন্স পোর্ট ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে যুক্ত হলো লিবিয়া; পরিবেশক হিসেবে আসর আল টেকনিয়ার চুক্তি স্বাক্ষর কমিউনিটি ব্যাংকে ‘এ-চালান বিজনেস এক্যুইজিশন অ্যান্ড অপারেশন’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত আইএফআইসি ব্যাংকে বামেলকো কনফারেন্স-২০২৬ অনুষ্ঠিত ২০২৭ সালের হজ: ২৭ জুলাই শুরু নিবন্ধন, চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির ঘটনায় সাহাবুদ্দিনের নাম, হাইকোর্টে বিএফআইইউ’র প্রতিবেদন বিনিয়োগকারীদের সুরক্ষায় ১০০ ব্রোকারেজ হাউজে পরিদর্শনে যাচ্ছে বিএসইসি ইসলামী ব্যাংক রাজশাহী জোনের অর্ধ-বার্ষিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

সরকারিকরণকৃত মাধ্যমিক বিদ্যালয়ে এডহক নিয়োগ প্রক্রিয়াধীন বেসরকারি আমলে কর্মরত সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) শিক্ষকদের স্বপদে নিয়োগ/আত্তীকরণের দাবীতে

  • আপডেট : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২, ৭.২১ পিএম
  • ২৮৯ Time View

নিজস্ব প্রতিনিধি (ছবি) হাসুঃ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২০১৬ সালে যেসব উপজেলায় সরকারি প্রতিষ্ঠান নেই, সেসব উপজেলায় সরকারি করার ঘোষনা দেন এবং এরই ধারাবাহিকতায় ২০১৮ সালে ৩১৬ টি মাধ্যমিক বিদ্যালয় সরকারিকরণ করা হয়। তন্মধ্যে ১৭টির অধিক মাধ্যমিক বিদ্যালয়ে সমপর্যায়ের সহকর্মী (সহকারী গ্রন্থাগারিক/সহকারী শিক্ষক, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান)গণ স্নাতক বিষয় অনুযায়ী সহকারী শিক্ষক হিসাবে ১০ম গ্রেডে এডহক নিয়োগ পেয়েছেন।শিক্ষা মন্ত্রণালয় ২৮ মার্চ ২০১১ খ্রিঃ তারিখে জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় সহকারী গ্রন্থাগারিক/সহকারী গ্রন্থাগারিক কামক্যাটালগার পদটি পরিবর্তন করে সহকারী শিক্ষক(গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) হিসাবে স্বীকৃতি প্রদান করে।শিক্ষা মন্ত্রণালয় আমাদেরকে সহকারী শিক্ষক হিসাবে পদায়নের সুপারিশ করলেও জনপ্রশাসন মন্ত্রণালয় সহকারী গ্রন্থাগারিক কাম ক্যাটালগার/সহকারী গ্রন্থাগারিক পদে পদ সৃজন করে এবং অর্থ মন্ত্রণালয় ১০ম গ্রেডের পরিবর্তে ১৪তম গ্রেড নির্ধারন করে। যে কারণে আমরা চরম আর্থিক, সামাজিক ও মানষিক ক্ষতির সম্মুখীন হচ্ছি।২২শে আগস্ট ২০২১ এ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্মচারী নিয়োগ বিধিমালায় সহকারী শিক্ষক(হিন্দুধর্ম), সহকারী শিক্ষক(কম্পিউটার), সহকারী শিক্ষক(টেকনিক্যাল) ও সহকারী শিক্ষক(গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) পদগুলো বিধ্যমান ছিল না। কিন্তু ১৩ই এপ্রিল ২০২২ খ্রিঃ তারিখে শিক্ষা সচিব মহোদয় স্বাক্ষরিত সংশোধিত নিয়োগ বিধিমালায় হিন্দুধর্ম শিক্ষক,কম্পিউটার শিক্ষক ও সহকারী শিক্ষক(টেকনিক্যাল) পদটি সৃজন করা হলেও সহকারী শিক্ষক(গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) সংযোজন করা হয়নি। এমতাবস্থায়, একই তারিখে সরকারি হয়ে পূর্বের এডহক নিয়োগপ্রাপ্ত সহকর্মী ও সমপর্যায়ের সহকর্মীদের ন্যায় সহকারী শিক্ষক(গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) হিসাবে নিয়োগ/আত্তীকরণের দাবীদার। এমতাবস্থায়, মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছি। উক্ত দাবী আদায়ের লক্ষ্যে ২৮-০৬-২০২২খ্রিঃ তারিখ সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাব, ঢাকায় মানববন্ধনের আয়োজন

করা হয়েছে। উক্ত মানববন্ধনে আপনার বহুল প্রচারিত ও স্বনামধন্য পত্রিকার/টিভি চ্যানেলের ফটো সাংবাদিক ও রিপোর্টার ভাইদের প্রেরণ করার জন্য আকুল আহবান জানাচ্ছি।

আরো উল্লেখ্য যে,আগামী এক মাসের মধ্যে যদি আমাদের ন্যায্য দাবী সহকারী শিক্ষক(গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) বাস্তবায়ন করা না হয়,তাহলে এই দাবী আদায়ের জন্য আমরণ অনশনসহ সকল কর্মসূচী গ্রহণ করতে আমরা বাধ্য থাকবো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com