মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা পদে থেকে সংসদ নির্বাচন করতে পারবেন না: নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার ২০২ মিলিয়ন ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক ই-ডেস্ক সিস্টেমের উদ্বোধন করলো বাংলাদেশ ব্যাংকবাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ব্যাংক-কোম্পানীর কর্মকর্তা/কর্মচারীগণের জন্য উৎসাহ বোনাস প্রদান প্রসঙ্গে “জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি” দেশে শান্তি-শৃঙ্খলা নেই: মোমিন মেহেদী কালিয়ায় ”আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ” বেগম রোকেয়া দিবস উপলক্ষে বর্ণঢ্য র্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার ও লালমনিরহাট সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত বকেয়া ফি–চার্জে প্রার্থীতা বাতিল হবে না, জানালো বাংলাদেশ ব্যাংক ময়মনসিংহে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫ উদযাপন

পদ্মা সেতুতে টোল ফ্রি করার আবেদন অ্যাম্বুলেন্সের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ২৫৬ Time View

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আমাদের স্বপ্ন, আমাদের যোগসূত্র পদ্মা সেতু। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী উদ্যোগের কারণে আজ আমরা বাস্তবে সেই সেতু দেখতে পাচ্ছি। সেজন্য তাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমরা সারা দেশের মানুষ আনন্দিত। আজকের এই খুশির দিনে ওনার কাছে আমার আবেদন থাকবে- এই পদ্মা সেতুতে অ্যাম্বুলেন্সের টোল ফ্রি করে দেওয়া, পাশাপাশি বিদেশিদের জন্য ডাবল টোলের ব্যবস্থা করা।

শনিবার (২৫ জুন) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন করেছেন। সেই উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিশিষ্টজনদের আমন্ত্রণ জানানো হয়। তেমনি আমন্ত্রণ পেয়ে হুইল চেয়ারে করে সেখানে উপস্থিত হয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা। তিনি তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রধানমন্ত্রীর কাছে এই আবেদন জানান।

বিএনপির ৭ জনকে আমন্ত্রণ জানানো হয়েছিল, সেটা তারা ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে ডা. জাফরুল্লাহ বলেন, ‘এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। এটা বিএনপির দলীয় সিদ্ধান্ত। সরকারের তরফ থেকে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে, এতে আমি সম্মানিত বোধ করছি। আমি সেজন্য খুশি।’

ডা. জাফরুল্লাহ বলেন, ‘তবে আমি মনে করি, খালেদা জিয়াকে আজকে দাওয়াত দেওয়া উচিত ছিল। শারীরিক কারণে হয়তো তিনি আসতে পারতেন না। আর বিএনপি সব ভুলে এই অনুষ্ঠানে আসলে ভালো হতো। এই পদ্মা সেতু কোনো দলের না, এটা আমাদের দেশের বিজয়, অর্জন। আমি সব সময় ভালো কাজের প্রশংসা করি, করতে হবে। সেটা যেই করুক না কেনো।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2025 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS