1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংকে সাইবার সিকিউরিটি সচেতনতা ক্যাম্পেইনের উদ্বোধন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৪তম বোর্ড সভা অনুষ্ঠিত উর্দুভাষীদের স্থায়ী পুনর্বাসনের দাবি: ৫ই অক্টোবর প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে লংমার্চের ঘোষণা অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে পাচারের সময়ে মাটি ভর্তি জাহাজ জব্দ, মালিককে ১ লাখ টাকা জরিমানা নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের সখিপুর শাখা নেটওয়ার্ক ছাড়াই ফোনে যোগাযোগ: আল্ট্রালিংক যেভাবে কাজ করে Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

পদ্মা সেতুর উদ্বোধনে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে বিশ্বব্যাংক

  • আপডেট : শনিবার, ২৫ জুন, ২০২২, ১২.৩০ পিএম
  • ২৬৬ Time View

পদ্মা সেতুর উদ্বোধনে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর মার্সি মিয়াং টেম্বন এ অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশ-বিশ্বব্যাংক সম্পর্ককে এগিয়ে নেওয়ার এখনি সময়। বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধিতে পদ্মা সেতুর অবদান হবে বিশাল।

শনিবার (২৫ জুন) এক বিবৃতিতে তিনি এ কথা জানান।

এ সময় তিনি বলেন, বাংলাদেশের দীর্ঘমেয়াদি উন্নয়নের অংশীদার হিসেবে বিশ্বব্যাংক মনে করছে, পদ্মা সেতু এ দেশের মানুষের বহুমুখি সুযোগ-সুবিধা দেবে। এটা বাংলাদেশের দারিদ্র্য কমিয়ে আনতে ভূমিকা রাখবে।

২০১২ সালে বিশ্বব্যাংক বাংলাদেশকে পদ্মা সেতুর নির্মাণে ১.২ বিলিয়ন ডলারের অর্থায়ন সহায়তা দিবে বলে সে সময় চুক্তি করে। পরে বাংলাদেশের বিরুদ্ধে “উচ্চমাত্রায়” দুর্নীতির অভিযোগ এনে পদ্মা সেতু নির্মাণে অর্থায়ন পুরোপুরি বন্ধ করে দেয় বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংক তখন বলেছিল, দুর্নীতির প্রমাণ পেয়ে বিশ্বব্যাংক অন্ধ হতে পারে না, বিশ্বব্যাংকের অন্ধ হওয়া উচিত নয় এবং বিশ্বব্যাংক অন্ধ হবেও না।

এ ঘটনার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, বিশ্বব্যাংক ঋণ দিক বা না দিক, পদ্মা সেতু হবেই। ২০১২ সালের জুলাইয়ে বাংলাদেশ মন্ত্রিসভা সিদ্ধান্ত নেয়, নিজেদের টাকায় স্বপ্নের প্রকল্প গড়ে তোলা হবে। তার দু’দশক পর আজ প্রধানমন্ত্রীর সেই স্বপ্ন সত্যি হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com