
দিনাজপুর প্রতিনিধি নাজমুল ইসলাম (মিলন): দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ২৩ জুন বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় বীরগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পর্য্যয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুনামেন্ট -২০২২ খেলার শুভ উদ্বোধন করেন বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাবেক এমপি মোঃ আমিনুল ইসলাম।
উদ্বোধন কালে তিনি বলেন প্রতিটি শিক্ষার্থীকে লেখাপড়ার পাশাপাশি প্রতিটি খেলায় অংশগ্রহন করে দেশের সুনাম অর্জন করতে হবে। আজ সারা দেশে সাকিবকে যেমন জেনে এবং জানে তোমাদেরকেও সেই ভাবে তৈরি হতে হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার পরিতোষ সরকার, মোঃ মাজেদুল ইসলাম, মোঃ এনামুল ইসলাম।
১২টি বিদ্যালয়ের শিক্ষকরা এ খেলায় উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে ১২টি ছেলের দল ও ১২টি মেয়ের দল অংশ গ্রহন করেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved