
রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে আ.লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা আ.লীগের আয়োজনে জেলার দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও সহযোগী সংগঠনের পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আ. লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও জেলা আ. লীগ সহ-সভাপতি কাজী কেরামত আলী, সহ সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, জেলা আ.লীগ সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপুসহ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি আনন্দ শোভাযাত্রা প্রধান সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়।
পরে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved