
আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড (এআইবিএল) এর কর্পোরেট শাখাসমূহের ব্যবসা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুন) ব্যাংকের প্রধান কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক এস এম জাফর, শাব্বির আহমেদ, মো. শফিকুর রহমান, সৈয়দ মাসুদুল বারী, মো. মাহমুদুর রহমান, মোহাম্মদ নাদিম, আবেদ আহাম্মদ খান এবং আবদুল্লাহ আল মামুন। এছাড়া কর্পোরেট শাখাসমূহের ব্যবস্থাপকবর্গ এবং জোনালের হেডগণও উপস্থিত ছিলেন।
এ সময় ফরমান আর চৌধুরী ব্যবস্থাপকগণকে ব্যবসার বিভিন্ন ক্ষেত্রে টার্গেট অর্জনের প্রতি আরও মনোযোগী হওয়ার নির্দেশ দেন। তিনি বলেন, আমানত ও মান সম্পন্ন বিনিয়োগ বৃদ্ধির কোনো বিকল্প নেই।
তিনি গ্রাহক সেবায় শাখাসমূহকে আরও আন্তরিক হওয়ার মাধ্যমে উন্নত ও দ্রুততর সেবা প্রদানের বিষয়ে গুরুত্বারোপ করেন।
এছাড়া তিনি শ্রেণীকৃত বিনিয়োগ কমিয়ে আনার মাধ্যমে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি নিশ্চিতকরণের বিষয়ে সকলকে আরও সচেষ্ট হওয়ার আহ্বান জানান।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved