
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড আধুনিক ও সহজতর ব্যাংকিং সেবা দেওয়ার লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে বুধবার (২২ জুন) আরও ৪টি উপশাখা উদ্বোধন করেছে।
ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ.এস.এম. ফিরোজ আলম প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়ে এই ৪টি উপশাখার উদ্বোধন ঘোষণা করেন।
উপশাখাগুলো হলো- বরিশালে ‘পোর্ট রোড উপশাখা’ ঢাকায় ‘পাটুয়াটুলী উপশাখা’, ‘বীর প্রতীক শহীদ জাকির হোসেন রোড উপশাখা’ এবং ‘নাজিরা বাজার উপশাখা’।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এম. আমানউল্লাহ, পরিচালকবৃন্দ আকরাম হোসেন (হুমায়ুন), এম. এ খান বেলাল ও মোহাম্মদ আব্দুল আউয়াল।
এছাড়াও উপশাখা থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য দেন ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক শরীফ আনোয়ার হোসাইন, সাবেক পরিচালক আহমেদ রশীদ লালী এবং ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিও।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের এএমডি মতিউল হাসান, ডিএমডিবৃন্দ আদিল রায়হান, শামীম আহম্মদ, হাসনে আলম ও মু. মাহমুদ আলম চৌধুরী, সিএফও তাপস চন্দ্র পাল, পিএইচডি, এসইভিপিবৃন্দ অসীম কুমার সাহা ও মোহাম্মদ ইকবাল রেজওয়ান, কোম্পানি সেক্রেটারি আবু আসগার জি. হারুনীসহ আমন্ত্রিত অতিথি ও গ্রাহকবৃন্দ, ৪টি উপশাখার নিয়ন্ত্রণকারী শাখাপ্রধানগণ, উপশাখার ইনচার্জগণ ও ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved