1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে সায়হাম কটন মিলস সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে এ বি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল সপ্তাহের প্রথম কার্যদিবসে মুন্নু সিরামিক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইস্টার্ন ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স সাংবাদিক শেখ আনোয়ারকে হয়রানিমূলক গ্রেফতারের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন চুয়াডাঙ্গায় ১৩ মে থেকে বাজারে আসছে আম; আম সংগ্রহের ক্যালেন্ডার ঘোষণা, নিয়ম না মানলে জরিমানার হুঁশিয়ারি জেলা প্রশাসকের টেকনো স্পার্ক ৫০ সিরিজ: দৈনন্দিন ব্যবহারে ভরসার সঙ্গী ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ওয়ালটন ফ্রিজ, এসি কিনে মিলিয়নিয়ার হলেন আরও ৩ ক্রেতা

এসএমই খাতের উন্নয়ন হবে বাজেটে নেয়া পদক্ষেপ বাস্তবায়ন হলে

  • আপডেট : সোমবার, ২০ জুন, ২০২২, ১.৩৬ পিএম
  • ২১৬ Time View

প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাত সম্পর্কিত ১৪টি পদক্ষেপ প্রতিফলিত হয়েছে বলে জানায় এসএমই ফাউন্ডেশন। এসএমই ফাউন্ডেশন মনে করছে, এগুলো বাস্তবায়ন হলে দেশে ক্ষুদ্র উদ্যোক্তারা উপকৃত হবে, যার মাধ্যমে নিশ্চিত হবে এসএমই খাতের টেকসই উন্নয়ন।

রোববার (১৯ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাজেট-পরবর্তী এক প্রতিক্রিয়ায় এমন মত জানায় সংস্থাটি।

বিজ্ঞপ্তিতে জানায়, উত্থাপিত ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বিশাল অঙ্কের বাজেটে এসএমই খাতের টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে সুপারিশ করা ১৪টি প্রস্তাবের কোনোটি পূর্ণাঙ্গ আবার কোনোটির আংশিক গৃহীত হয়েছে। ফাউন্ডেশন মনে করছে, গৃহীত পদক্ষেপ সংখ্যায় কম হলেও যেটুকুই হয়েছে, তা বাস্তবায়ন হলে দেশের এসএমই উদ্যোক্তা তথা এসএমই খাত নানাভাবে উপকৃত হবে।

তবে বাজেটে এসএমই উদ্যোক্তাদের বিশেষ করে নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে অর্থায়নের ব্যবস্থা নিশ্চিত করার চ্যালেঞ্জও থাকবে বলে মনে করছে এসএমই ফাউন্ডেশন।

এসএমই খাতের উন্নয়নে প্রতি বছর প্রাক বাজেট আলোচনায় এসএমই ফাউন্ডেশন কর্তৃক জাতীয় বাজেট বিবেচনার জন্য আয়কর, ভ্যাট, শুল্ক ও বিভিন্ন আর্থিক প্রণোদনা বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাব শিল্প মন্ত্রণালয়ের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং অন্য সংস্থার কাছে উপস্থাপন করে থাকে।

২০২২-২৩ অর্থবছরের জাতীয় বাজেটে এসএমইবান্ধব প্রস্তাব অন্তর্ভুক্তির লক্ষ্যে বিভিন্ন এসএমই অ্যাসোসিয়েশন ও ট্রেডবডির কাছে প্রস্তাব চায় এসএমই ফাউন্ডেশন। পরে ১৮টি অ্যাসোসিয়েশন থেকে এসএমই খাতসংশ্লিষ্ট ১২০-এর বেশি প্রস্তাব সংগ্রহ করা হয়। এসএমই অ্যাসোসিয়েশন ও ট্রেডবডির প্রতিনিধিদের সঙ্গে সভার মাধ্যমে ৫০টি প্রস্তাব চূড়ান্ত করে এনবিআরকে প্রাক বাজেট আলোচনায় উপস্থাপন করা হয়।

অর্থমন্ত্রীর বাজেট বক্তব্য পর্যালোচনা করে তার থেকে ১৪টি প্রস্তাব পূর্ণাঙ্গ এবং আংশিক নেয়া হয়েছে।

সেগুলো হলো:

১. ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রতিরক্ষণে সংশ্লিষ্ট শিল্প কর্তৃক তৈরি কয়েকটি পণ্য আমদানিতে প্রযোজ্য শুল্ক বৃদ্ধি করা।

২. অ্যাগ্রোপ্রসেসিং এবং কৃষি যন্ত্রপাতি উৎপাদনকারী উদ্যোক্তাকে ১০ বছর মেয়াদে কর অব্যাহতি।

৩. হালকা প্রকৌশল শিল্পের সব ধরনের পণ্য যা কেবল শিল্প-কারখানায় ব্যবহার হবে এমন উদ্যোক্তাদের ১০ বছর মেয়াদে কর অব্যাহতি দেয়া।

৪. এসএমই খাতের ইনফরমাল উদ্যোক্তাদেরকে ফরমাল হওয়ার উৎসাহ প্রদানের লক্ষ্যে এক ব্যক্তি কোম্পানির (ওপিসি) করহার ২৫ থেকে ২২.৫% এ হ্রাস করা।

৫. ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রতিরক্ষণে শিল্পের পণ্য উৎপাদনে ব্যবহৃত কিছু উপকরণ আমদানিতে রেয়াতি সুবিধা দেয়া।

৬. পেপারকাপ প্রস্ততকারী শিল্পের সুরক্ষায় তৈরি করা কয়েকটি পণ্য আমদানিতে সম্পূরক শুল্ক বৃদ্ধি করা হয়েছে।

৭. পাওয়ার টিলার এর উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে মূসক অব্যাহতি দেয়া হয়েছে, ফাউন্ড্রি শিল্পে স্থানীয়ভাবে সংগৃহীত স্ক্র্যাপ সরবরাহের ক্ষেত্রে মূসক অব্যাহতি দেয়া হয়েছে।

৮. নারী উদ্যোক্তাদের মালিকানাধীন এসএমই খাতের কোন প্রতিষ্ঠানের বার্ষিক টার্নওভারের পরিমাণ ৭০ লাখ টাকা পর্যন্ত হলে উক্ত প্রতিষ্ঠানের আয়কে করমুক্ত রাখা হয়েছে।

৯. স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য কেবলমাত্র আয়কর রিটার্ন ছাড়া অন্য সব রিপোর্টিং এর বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেয়া হয়েছে এবং স্টার্টআপ কোম্পানির লোকসান ৯ বছর পর্যন্ত সমন্বয়ের বিধান রাখা হয়েছে।

১০. আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিযোগিতার মাধ্যমে ব্যবসার প্রসারের জন্য স্টার্টআপ উদ্যোক্তাদের ক্ষেত্রে ব্যয় সংক্রান্ত বিধি-নিষেধ প্রত্যাহার ও টার্নওভার করহার ০.৬০% এর পরিবর্তে ০.১০% করা হয়েছে।

১১. মুড়ি ও চিনির ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি দেয়া হয়েছে।

১২. শিল্পোন্নয়ন উপযোগী দক্ষ মানবসম্পদ তৈরিতে বিভিন্ন কারিগরি বিষয়ের ওপর প্রশিক্ষণে নিয়োজিত প্রতিষ্ঠানকে ১০ বছর মেয়াদে কর অব্যাহতি দেয়া।

১৩. সিএমএসএমই খাতের ঋণ ও অগ্রিমের নিট স্থিতির পরিমাণ প্রতিবছর কমপক্ষে ১% বৃদ্ধিসহ আগামী ২০২৪ সালের মধ্যে ন্যূনতম ২৫% উন্নীত করার পরিকল্পনা গ্রহণ।

১৪. নতুন এসএমই উদ্যোক্তাদের সর্বোচ্চ ১০ লাখ টাকা জামানতবিহীন এবং সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত জামানতসহ পুনঃঅর্থায়নের সুযোগ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com