
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে,
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন ব্যাংকের কর্পোরেট পরিচালক পূর্ণিমা কনস্ট্রাকশন (প্রাইভেট) লিমিটেড শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। এই কর্পোরেট পরিচালক কোম্পানির ১ কোটি ৬০ লাখ শেয়ার বেচবে।
সূত্র জানায়, পূর্ণিমা কনস্ট্রাকশনের কাছে কোম্পানির মোট ৪ কোটি ৮৪ লাখ ১৬ হাজার ৮৪৫টি শেয়ার আছে।
এর মধ্যে থেকে উল্লেখিত পরিমাণ শেয়ার আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে বেচতে পারবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved