
ঘুরতে গিয়ে বন্যার কবলে আটকে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২১ ছাত্রছাত্রীসহ অন্যান্যদের সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করা হয়েছে। রোববার (১৯ জুন) সকালে এ তথ্য জানিয়েছেন আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
আইএসপিআর জানানো হয়, ২১ শিক্ষার্থীসহ আটকে পড়া আরও বেশ কয়েকজনকে সুনামগঞ্জের ছাতক থেকে উদ্ধার করা হয়েছে। তাদের সিলেটে আনা হচ্ছে।
গত ১৪ জুন টাঙ্গুয়া হাওর ভ্রমণের জন্য সুনামগঞ্জে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ১৯ জনসহ মোট ২১ শিক্ষার্থী। তাদের মধ্যে সাত জন নারী শিক্ষার্থী রয়েছেন। বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় তার সেখানে আটকা পড়েছিলেন।
এর আগে গত শুক্রবার (১৭ জুন) তাদের উদ্ধারের খবর পাওয়া যায়। তবে সেদিন উদ্ধারের পর সিলেটে আসার পথে আবার লঞ্চের ইঞ্জিন আবার বিকল হয়ে যায়। পরে তারা ছাতকে আটকা পড়েন। সেখান থেকে তাদের উদ্ধার করে সেনাবাহিনী।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved