
ময়মনসিংহে মাছ ধরতে গিয়ে পৃথক বজ্রপাতের ঘটনায় তিন শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুন) দুপুর ২টার দিকে জেলার সদর ও নান্দাইল উপজেলায় এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার দড়ি কুষ্টিয়া গ্রামের মৃত হাসেন আলী মন্ডলের ছেলে আবু বাক্কার (৪০) ও একই গ্রামের পঁচা মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৩০), নান্দাইল উপজেলার গাঙ্গাইল ইউনিয়নের কংকরহাটি গ্রামের শহীদুল্লাহর ছেলে সাঈদ মিয়া (১২), হাদিস মিয়ার ছেলে স্বাধীন মিয়া (১১) ও বিল্লাল হোসেনের ছেলে শাওন (৮)।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল বজ্রপাতে দুই কৃষক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে গাঙ্গাইল ইউনিয়নের কংকরহাটি গ্রামের ইউপি মেম্বার মো. গোলাপ হোসেন বলেন, বৃষ্টির সময় তিন শিশু একসঙ্গে মাছ ধরতে যায়। দুপুর ২টার দিকে হঠাৎ বজ্রপাত হলে তারা গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দুজনকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও একজনকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেন। কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved