
প্রতিনিধি দিনাজপুর নাজমুল ইসলাম (মিলন) : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) কৃষকদের জন্য “আধুনিক পদ্ধতিতে সবজি চাষ” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইআরটি) এর আয়োজনে আজ সকাল ১০ টায় উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির সম্মানিত ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার ও কৃষি অনুষদের সম্মানিত ডীন প্রফেসর ড. রওশন আরা, সভাপতিত্ব করেন আইআরটি'র পরিচালক প্রফেসর ড. এস. এম. হারুন-উর-রশিদ, সঞ্চালনা করেন আইআরটি'র সহকারী পরিচালক প্রফেসর ড. বেগম ফাতেমা জোহরা।
এ সময় মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, ধান, গম ও ভুট্টার পাশাপাশি উত্তরবঙ্গে প্রচুর পরিমাণে সবজি উৎপাদন হয়। একই জমিতে বছরে বেশ কয়েকবার সবজি উৎপাদন করা যায়, যা লাভজনিক। তবে এই সবজি হতে হবে বিষমুক্ত ও নিরাপদ। এক্ষেত্রে আজকের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, এই প্রশিক্ষণ কর্মশালা এখানেই শেষ নয়, এরপর আপনাদের যেকোন সমস্যায় হাবিপ্রবিকে সবসময় পাশে পাবেন এবং ভবিষ্যতে আরও দীর্ঘ সময় (৩/৪ দিন ব্যাপী) নিয়ে প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের কথা জানান।
এ ধরণের গুরুত্বপূর্ণ কর্মশালা আয়োজনের জন্য তিনি আইআরটি কে এবং কর্মশালায় অংশগ্রহণের জন্য উপস্থিত ৪০ জন কৃষককে কৃষকদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved