
বরিশাল অফিস এস এল টি তুহিন: বরিশালের মানবিক পুলিশ সদস্য জীবন মাহমুদ। শনিবার রাত ১১ টায় প্রতিদিনের ন্যায় বরিশাল লঞ্চঘাটে গেলে এক বৃদ্ধকে লঞ্চঘাটের নালায় পড়ে থাকতে দেখে মানবিকতার হাত বাড়িয়ে দেন।
জীবন মাহমুদ জানায়, প্রতিদিনের ন্যায় বরিশাল লঞ্চঘাটে যাই, গিয়ে দেখি বৃদ্ধ চাচা লঞ্চঘাটের নালায় পড়ে আছেন এবং গায়ে মাছি বন বন করতেছিলো। দেখার সাথে সাথেই আশে পাশে সবার সহযোগিতায় বৃদ্ধ চাচাকে লঞ্চঘাটের টার্মিনালে নিয়ে যাই, এরপর চাচার শরীর পরিষ্কার করে রাতের খাবার খাওয়ানোর পর চাচার পায়ে পছন ধরা জায়গায় ড্রেসিং করে লঞ্চঘাটে থাকা একজনের দায়িত্বে রেখে আসি এবং আমার ফেসবুক আইডি এবং পেজে চাচার পরিচয় জানতে চেয়ে সবার সহযোগিতা চাই।
দুপুরে গিয়ে চাচাকে খাবার ও ঔষধ খাওয়ানোর পর তিনি সুস্থতা অনুভব করেন এবং তখন ফোন করে এক ভাই জানান বৃদ্ধ চাচা তার বাবা। পরিচয় নিশ্চিত করার পর তার ছেলেকে দ্রুত বরিশাল আসতে বলি। বৃদ্ধ চাচার ছেলে বরিশাল এসে তার বাবা কে নিয়ে যান।
বাবা কে ফিরে পাওয়া সম্পর্কে বৃদ্ধের ছেলে জানান, তার বাবা বয়স হওয়ার কারনে এবং অসুস্থ থাকায় কাউকে কিছু না বলে ৫ দিন আগে বরিশাল চলে আসেন। অনেক জায়গায় খুঁজেও পাননি। পুলিশ সদস্য জীবন মাহমুদ এর সহযোগিতায় তার বাবাকে ফিরে পাওয়ায় তিনি জীবন মাহমুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরিশেষে জীবন মাহমুদ এর রিজার্ভ করা স্পিড বোর্ডে তারা ভোলার উদ্দেশ্যে রওয়ানা করেন।
উল্লেখ্য, মানবিক পুলিশ সদস্য জীবন মাহমুদ ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের কৃতি সন্তান।
এস এল টি তুহিন
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved