
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড দিনব্যাপী ‘ব্যাঙ্কাসুরেন্স অ্যান্ড ব্যাঙ্কাতাকাফুল কনসেপ্টস, প্রোডাক্টস এন্ড রোল অব দ্য ব্যাংকস’ শীর্ষক এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইডিপি) অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জুন) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ডেভলোপমেন্ট প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর চৌধুরী। উক্ত প্রোগ্রামে বাংলাদেশ ইন্সটিটিউট ফর প্রোফেশনাল ডেভেলপমেন্ট এর ডিরেক্টর জেনারেল কাজী মোহাম্মদ মর্তুজা আলী রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং এন্ড রিসার্স ইনস্টিটিউট এর ডিরেক্টর জেনারেল মো. আব্দুল আউয়াল সরকারের সভাপতিত্বে ইডিপিতে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এস এম জাফর, শাব্বির আহমেদ, মো. শফিকুর রহমান, মো. মাহমুদুর রহমান, মোহাম্মদ নাদিম, আবেদ আহাম্মদ খান, আবদুল্লাহ আল মামুন এবং ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved