
রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দিতে দেশের জনপ্রিয় পএিকা দৈনিক যায়যাযদিনের ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমক ভাবে পালিত হয়েছে।
সোমবার (৬ জুন) বেলা ১১ টায় বালিয়াকান্দি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়।
শোভাযাত্রা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্থানীয় ফার্স্টফুড় হাউজ কাঁচা লংকাতে একটি কেক কাটা হয়।
বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও যায়যায়দিন পএিকার প্রতিনিধি মোহাম্মাদ সোহেল মিয়ার সভাপতিত্বে শোভাযাত্রা ও কেক কাটায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো মনিরুজ্জামান মনির, সদর ইউনিয়ন পরিষদের চেযারম্যান মো আলমগীর বিশ্বাস আলম, বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মো: রেজাউল করিম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল ও বালিয়াকান্দি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রফিকুজ্জামান লিটন।
এ ছাড়াও বালিয়াকান্দিতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মী, সুধীজন ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী মানেই নব উদ্যম এবং উচ্ছ্বাসে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয়। বস্তুনিষ্ঠতা, সাহসিকতা, নিরপেক্ষতাকে সঙ্গী করে দেশের পাঠকনন্দিত পত্রিকা "যায়যায়দিন" যে ভাবে এগিয়ে যাচ্ছে আগামিতেও এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে এটাই আমরা প্রত্যাশা করছি।
বিশেষ এই দিনে "যায়যায়দিনের সকল কলাকৌশল, পাঠক ও শুভানুধ্যায়ীদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved