
ব্রোকারেজ হাউস কবির সিকিউরিটিজ লিমিটেড (কেএসএল) আনুষ্ঠানিক ভাবে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) যাত্রা শুরু করেছে। একই সাথে কবির সিকিউরিটিজ লিমিটেড, শেয়ারবাজার সম্পর্কিত সকল আধুনিক সুযোগ সুবিধা নিয়ে শুরু করেছে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেটের সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাটবট “নিঞ্জা’’, এটি ডেভেলাপ এবং ডিজাইন করেছে তাদের সহপ্রতিষ্ঠান নিউকন টেকনোলোজিস লিমিটেড।
এটি দেশের সর্বপ্রথম চ্যাটবট যেখানে আমাদের সম্মানিত গ্রাহকগণ বট এর সাথে চ্যাট করে সরাসরি ডিএসই এবং সিএসইতে ট্রেড করতে পারবেন ।
এক বিবৃতিতে কবির সিকিউরিটিজ এর চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর কবির বলেন, কোম্পানি বরাবরের মতো গ্রাহকদের সন্তুষ্টি এবং তাদের বিনিয়োগের সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার হিসাবে বিবেচনা করে।
প্রতিষ্ঠানের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ সাদমান কবির বলেন ,আমরা একটি ব্যবহারকারী বান্ধব ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেছি।অনলাইনে গ্রাহক পরিষেবা নিশ্চিত করতে, আমরা আইটি অবকাঠামোতেও যথাযথভাবে বিনিয়োগ করেছি।
এখন থেকে গ্রাহকরা যে কেনো প্রান্ত থেকে ঘরে বসে সহজে অনলাইনে বিও একাউন্ট খুলতে ও ট্রেড করতে পারবেন,নির্ভরযোগ্য তথ্যের সাথে সঠিক গবেষণার জন্য আমাদের আছে নিবেদিত রিসার্চ ও ইনোভেশন সেন্টার ,এছাড়া বিনিয়োগকারীদের প্রযুক্তিনির্ভর বিশ্বমানের সেবা দিতে আমরা অতি দ্রুত নিজস্ব সক্রিয় অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) তৈরী করছি।”
কবির সিকিউরিটিজ লিমিটেড (কেএসএল) হল বাংলাদেশের শীর্ষ ব্রোকারেজ হাউসগুলির মধ্যে একটি যা ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয় এবং বিগত ১৬ বছর ধরে অত্যন্ত মর্যাদাপূর্ণভাবে এর কার্যক্রম চালিয়ে যাচ্ছে। উল্লেখ্য যে, ২০১০ থেকে এই পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেডের একক ব্রোকার হিসেবে শীর্ষ অবস্থানে রয়েছে কবির সিকিউরিটিজ লিমিটেড।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved