1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
Title :
বন্ধুর দাফনে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেনা সদস্য সোহেল ও তাঁর স্ত্রীর সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত ডিজিটাল প্ল্যাটফর্মে বার্জার পেইন্টসের ৫৩তম এজিএম অনুষ্ঠিত আমরা নেটওয়ার্কসের পর্ষদ সভা ২৭ আগস্টের পরিবর্তে ৩ সেপ্টেম্বর ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান

হজযাত্রীদের প্রথম দল পৌঁছালেন সৌদিতে

  • আপডেট : রবিবার, ৫ জুন, ২০২২, ১০.২৯ এএম
  • ১৮৩ Time View

সৌদি আরব পৌঁছেছে বিদেশি হজযাত্রীদের প্রথম দল। শনিবার (৪ জুন) মদিনার প্রিন্স মুহাম্মদ বিন আবদুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছেছে ইন্দোনেশিয়ার হজযাত্রীরা। এ সময় হজযাত্রীদের ফুল, খেজুর ও জমজম পানীয় দিয়ে বরণ করা হয়। খবরে সৌদি বার্তা সংস্থা

প্রতি বছরের মতো এবারও হজে ইন্দোনেশিয়া থেকে সবচেয়ে বেশিসংখ্যক মুসল্লি অংশ নেবেন। দেশটি থেকে এক লাখ ৫১ জন অংশ নেবে্ন। এর মধ্যে হজের প্রথম দল আজ মদিনায় পৌঁছেছেন (৩৫৪ জন)। এদিকে মালয়েশিয়া থেকে হজযাত্রীদের সৌদি পৌঁছার কথা রয়েছে আজ (৪ জুন)। আগামীকাল রবিবার (৫ জুন) বাংলাদেশ ও ভারত থেকে এবং আগামী সোমবার (৬ জুন) পাকিস্তান থেকে হজযাত্রীদের গমন শুরু হবে।

গত ২ জুন সৌদির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী তাওফিক ফাওজান আল রাবিয়াহ বলেন, এ বছর সারা বিশ্বের ১০ লাখ মুসলিম হজ পালন করতে পারবেন। এর মধ্যে সৌদি থেকে ১৫ শতাংশ ও সারা বিশ্ব থেকে ৮৫ শতাংশ হজযাত্রী থাকবে। এবার হজপালনের অনেক বেশি আবেদন থাকলেও হজযাত্রীদের নিরাপত্তা আমরা অগ্রাধিকার দিচ্ছি। কোভিড-১৯ মহামারি থেকে সুরক্ষা নিশ্চিত করে হজযাত্রীদের সর্বোত্তম সেবা দিতে কাজ চলছে।

খবরে জানা যায়, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এবারের হজে অংশ নিতে সবদেশের জনসংখ্যার ভিত্তিতে সংখ্যা নির্ধারণ করে দিয়েছে সৌদি আরব। সবচেয়ে বেশিসংখ্যক হাজি অংশ নেবে ইন্দোনেশিয়া থেকে। দেশটি থেকে এক লাখ ৫১ জন অংশ নেবে। পাকিস্তান থেকে ৮১ হাজার ১৩২, ভারত থেকে ৭৯ হাজার ২৩৭ জন এবং বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজে অংশ নেবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com