1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বীকন ফার্মা পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে রেনাটা সিটি ইন্স্যুরেন্সের শেয়ারদর বৃদ্ধিকে সন্দেহজনক বলল বিএসইসি মিউচুয়াল ফান্ডের ইউনিটে বিনিয়োগের ক্ষেত্রে নিট সম্পদ মূল্য (NAV) বিবেচনার আহ্বান লভ্যাংশ ঘোষণা করেছে ইস্টার্ন হাউজিং অতিমূল্যায়িত মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে সতর্ক থাকার পরামর্শ বিএসইসির গোপালগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সভা: মধুমতি লেকে প্রতিমা বিসর্জনের অনুমতি হরিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ঔষধ সংকট দেখার কেউ নাই উপ-পুলিশ কমিশনার ইবনে মিজানকে স্মারক সম্মাননা দিল মোমো নারী ও শিশু কল্যাণ কেন্দ্র

বাড়ছে না ভাড়া, হজ ফ্লাইট শুরু ৫ জুন

  • আপডেট : বুধবার, ১ জুন, ২০২২, ৫.১৮ পিএম
  • ২০৮ Time View

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিজস্ব উড়োজাহাজ দিয়ে এ বছর হজ যাত্রী পরিবহন করা হবে। যাওয়া-আসা মিলিয়ে ৬৫টি করে মোট ১৩০টি ফ্লাইট পরিচালনা করা হবে। হজের প্রথম ফ্লাইট যাবে ৫ জুন। সবগুলোই ডেডিকেটেড ফ্লাইট হবে। জেট ফুয়েলের দাম বাড়লেও নতুন করে বিমানের ভাড়া বাড়ানো হবে না।

বুধবার (১ জুন) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত বিমান এয়ারলাইন্সেট ট্রেনিং সেন্টার অডিটোরিয়ামে আয়োজিত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য জানান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও ড. আবু সালেহ মোস্তফা কামাল।

সভায় আবু সালেহ মোস্তফা কামাল বলেন, অন্যান্য বছর হজ যাত্রী পরিবহনে বিমান দুই থেকে আড়াই মাস পর্যন্ত সময় পেত। এবার এক মাসেরও কম সময় পেয়েছি। নির্ধারিত সময় তথা ৫ জুন থেকেই হজ ফ্লাইট পরিচালনা করা হবে।

হজ যাত্রায় উড়োজাহাজ লিজ নেওয়া হবে কিনা জানতে চাইলে বিমানের ব্যবস্থাপনা পরিচালক বলেন, এবার কোনো উড়োজাহাজ লিজ নেওয়া হচ্ছে না। প্রত্যেকবার হজের শুরুতে হজযাত্রী কত হবে সেটা অনিশ্চিত থাকে। এবারও তাই ছিল। এ কারণে দুটি বিমান লিজ নেওয়ার কথা ছিল। তবে এবারের যাত্রী সংখ্যা কম হওয়ায় আমাদের আর উড়োজাহাজ ভাড়া করতে হচ্ছে না।

জেট ফুয়েলের দাম বাড়ায় বিমান ভাড়া বাড়বে কিনা- এমন প্রশ্নের জবাবে আবু সালেহ মোস্তফা কামাল বলেন, ইতোমধ্যে হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এখন ভাড়া বাড়ানোর সুযোগ নেই।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ২৯ হাজার যাত্রী হজযাত্রী তারা বহন করবে। এর মধ্যে সরকারিভাবে হজযাত্রী থাকবেন ৪ হাজার ৫৬৪ জন।

সভায় আরও উপস্থিত ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ অফ ফ্লাইট সেফটি ক্যাপ্টেন এনামুল হক তালুকদার, ফ্লাইট অপারেশন্স পরিচালক ক্যাপ্টেন সিদ্দিকুর রহমান, বিএফসিসির মহাব্যবস্থাপক শামসুল করিম, প্ল্যানিং অ্যান্ড ট্রেনিং এয়ার কমোডর ড. মো. মাহবুব মাহবুব জাহান খান, গ্রাহক সেবার পরিচালক মো. সিদ্দিকুর রহমান, বিক্রয় ও বিপণন বিভাগের পরিচালক মোহাম্মদ যাহিদ হোসেন, ইঞ্জিনিয়ারিং সেকশনের এয়ার কমোডর মৃধা মো. একরামুজ্জামান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com