
বে-মেয়াদি সন্ধানী এএমএল এসএলআইসি ফিক্সড ইনকাম ফান্ড এর খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
বুধবার (১ জুন) বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়াত-উল-ইসলাম এর সভপতিত্বে ৮২৫ তম সভায় এ অনুমোদন দেয়া হয়।বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ৫০ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা ‘সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’ ১০ কোটি টাকা প্রদান করেছে (ফান্ডের প্রাথমিক আকারের ২০ শতাংশ) এবং বাকি টাকা সাধারণ বিনিয়োগকারীগণের জন্য উন্মুক্ত থাকবে।
ফান্ডটির ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০ টাকা।
ফান্ডের সম্পদ ব্যবস্থাপক হলো ‘সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড’। ফান্ডের ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে কাজ করছে যথাক্রমে ‘বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড’ এবং ‘ব্র্যাক ব্যাংক লিমিটেড’।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved