
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের আইএফআইসি ব্যংকে ৫০০ কোটি টাকার বন্ড অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)।
বুধবার (১ জুন) বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়াত-উল-ইসলাম এর সভপতিত্বে ৮২৫ তম সভায় এ অনুমোদন দেয়া হয়।বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আইএফআইসি ব্যংকের ৫০০ কোটি টাকার এই বন্ড হবে ০৭ বছর মেয়াদী আনসিকিউর, নন কনভারটেবল, ফুল রেডিয়েবল, ফ্লাটং রেট। স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, ইনস্যুরেন্স কোম্পানি, বিভিন্ন কর্পোরেটস সহ অন্যান্য যোগ্য বিনিয়োগকারীদের মাঝে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ইস্যু করা হবে।
উল্লেখ্য, এই বন্ড ইস্যুর মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অর্থ উত্তোলন করে আইএফআইসি ব্যংক এর টিয়ার -২ শক্তিশালী করবে। এই বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১,০০,০০,০০০/- (এক কোটি) টাকা।
বন্ডটির ট্রাস্টি এবং বাধ্যতামূলক লিড ব্যবস্থা হিসাবে যথাক্রমে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি) কাজ করছে। এছাড়াও উক্ত বন্ডটিকে অল্টারনেটিভ ট্রেডিং বোর্ড এ অন্তর্ভুক্ত করার জন্য শর্তারোপ করা হয়।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved