1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
Title :
টাঙ্গাইলে লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস পালিত আলমডাঙ্গায় মাদক নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মারধরের অভিযোগ কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য ভৈরবে উন্নয়ন কার্যক্রম উদ্বোধন, মেঘনায় পোনামাছ অবমুক্ত করলেন প্রতিমন্ত্রী শরীফুল আলম গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় অগ্নিকাণ্ড কুমিল্লায় যুবদল নেতা হত্যার মূল অভিযুক্তকে পুলিশ দিল জনতা দেশের প্রতিটি জায়গায় পরিচ্ছন্নতা অভিযান চালাবে সরকার- কুমিল্লায় কৃষিমন্ত্রী পুঁজিবাজারে আসার প্রস্তুতি কনফিডেন্স পাওয়ারের, রোববার রোড শো পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে সোনালী আঁশ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মুন্নু সিরামিক

আজ যাত্রা শুরু ঢাকা-জলপাইগুড়ি মিতালী এক্সপ্রেসের

  • আপডেট : বুধবার, ১ জুন, ২০২২, ১০.১৪ এএম
  • ২০১ Time View
Train

ঢাকা এবং ভারতের জলপাইগুড়ির মধ্যে মিতালী এক্সপ্রেস ট্রেন বাণিজ্যিকভাবে চলাচল শুরু করবে। উদ্বোধনী অনুষ্ঠান ভারতের দিল্লি থেকে অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে বাংলাদেশের রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন ইতোমধ্যেই ভারতে অবস্থান করছেন। তিনি এবং ভারতীয় রেলমন্ত্রী আশ্বিনি বৈষ্ণব সকাল ৯টা ২৫ মিনিটে ট্রেনটির ভার্চুয়াল ফ্ল্যাগ অফ করবেন।

মিতালী এক্সপ্রেস ট্রেনটি ভারতের নিউ জলপাইগুড়ি থেকে বাংলাদেশের ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যে চলাচল করবে। ট্রেনটি হলদিবাড়ি (ভারত)- চিলাহাটি (বাংলাদেশ) রুট দিয়ে চলাচল করবে। এ ট্রেনের পরিচালন সময় ৯ ঘণ্টা ৫৫ মিনিট। নিউ জলপাইগুড়ি ছাড়বে ১১:৪৫ (আই এস টি), ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন পৌঁছাবে ২২:৩০ ( বি এস টি), অনুরূপভাবে ঢাকা ক্যান্টনমেন্ট ছাড়বে ২১:৫৯ (বি এস টি) নিউ জলপাইগুড়ি পৌঁছাবে ৭:১৫ মিনিট।

ট্রেনটি সপ্তাহে দুই দিন চলাচল করবে। ভারত থেকে রবি ও বুধবার, বাংলাদেশ থেকে সোম ও বৃহস্পতিবার। ট্রেনের ভাড়া এসি বার্থ ৫ হাজার ২৫৫, এসি সিট ৩ হাজার ৪২০, এসি চেয়ার ২ হাজার ৭৮০ টাকা। বাসস

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com