
শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান খাতের ২৩টি কোম্পানির মধ্যে এই পর্যন্ত ৯টি কোম্পানি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ২টি কোম্পানির ডিভিডেন্ড আগের বছরের তুলনায় বেড়েছে। দুইটি কোম্পানির ডিভিডেন্ড কমেছে। ৫টির ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে। আর ১৪টি কোম্পানি এখনও আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, ডিভিডেন্ড কমা বৃদ্ধি কোম্পানির মধ্যে রয়েছে ন্যাশনাল হাউজিং এবং ইসলামিক ফাইন্যান্স লিমিটেড। ডিভিডেন্ড কমা দুই কোম্পানির মধ্যে রয়েছে ডিল্টা ব্র্যাক হাউজিং এবং লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। আর ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে পাঁচ কোম্পানির। এই পাঁচ কোম্পানির মধ্যে রয়েছে বাংলাদেশ ফাইন্যান্স, আইডিএলসি, আইপিডিসি, ইউনাইটেড ফাইন্যান্স এবং ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড।
ডিভিডেন্ড বেড়েছে দুই কোম্পানির:
ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স: ৩১ ডিসেম্বর, ২০২১ অর্থবছরের জন্য কোম্পানিটি ১৬ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর ডিভিডেন্ড দিয়েছিল ১৫ শতাংশ ক্যাশ। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ২৩ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ২ টাকা ৭৫ পয়সা।
ইসলামিক ফাইন্যান্স: ৩১ ডিসেম্বর, ২০২১ অর্থবছরের জন্য কোম্পানিটি ১০.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর ডিভিডেন্ড দিয়েছিল ১০ শতাংশ ক্যাশ। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৩২ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ১ টাকা ৫৪ পয়সা।
ডিভিডেন্ড কমেছে দুই কোম্পানির:
ডেল্টা ব্র্যাক হাউজিং: ৩১ ডিসেম্বর, ২০২১ অর্থবছরের জন্য কোম্পানিটি ১৫ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর ডিভিডেন্ড দিয়েছিল ১৫ শতাংশ ক্যাশ এবং ১৫ শতাংশ স্টক। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ টাকা ৮৯ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ৫ টাকা ০৩ পয়সা।
লংকাবাংলা ফাইন্যান্স: ৩১ ডিসেম্বর, ২০২১ অর্থবছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর ডিভিডেন্ড দিয়েছিল ১২ শতাংশ ক্যাশ। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৩৮ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ১ টাকা ৮১ পয়সা।
ডিভিডেন্ড অপরিবর্তিত রয়েছে পাঁচ কোম্পানির:
বাংলাদেশ ফাইন্যান্স: ৩১ ডিসেম্বর, ২০২১ অর্থবছরের জন্য কোম্পানিটি ৬ শতাংশ ক্যাশ এবং ৬ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর ডিভিডেন্ড দিয়েছিল ৬ শতাংশ ক্যাশ এবং ৬ শতাংশ স্টক ডিভিডেন্ড দিয়েছিলো। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৪৪ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ১ টাকা ৬৯ পয়সা।
আইডিএলসি ফাইন্যান্স: ৩১ ডিসেম্বর, ২০২১ অর্থবছরের জন্য কোম্পানিটি ১৫ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর ডিভিডেন্ড দিয়েছিল ১৫ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টক। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৫ টাকা ৩৪ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ৬ টাকা ৪২ পয়সা।
আইপিডিসি ফাইন্যান্স: ৩১ ডিসেম্বর, ২০২১ অর্থবছরের জন্য কোম্পানিটি ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর ডিভিডেন্ড দিয়েছিল ১২ শতাংশ ক্যাশ। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৩৭ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ১ টাকা ৯০ পয়সা।
ইউনাইটেড ফাইন্যান্স: ৩১ ডিসেম্বর, ২০২১ অর্থবছরের জন্য কোম্পানিটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর ডিভিডেন্ড দিয়েছিল ১০ শতাংশ ক্যাশ। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ১৯ পয়সা। আগের অর্থবছরে ইপিএস ছিল ১ টাকা ১৩ পয়সা।
ইউনিয়ন ক্যাপিটাল: ৩১ ডিসেম্বর, ২০২১ অর্থবছরের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছরও নো ডিভিডেন্ড দিয়েছিল। সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৮ টাকা ০৩ পয়সা। আগের অর্থবছরে লোকসান ছিল ৩ টাকা ০৮ পয়সা।
আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি ১৪ কোম্পানি। এই ১৪টি কোম্পানির মধ্যে রয়েছে বে লিজিং, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, ফারইস্ট ফাইনান্স, এফএএস ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, আইসিবি, ইন্টারন্যাশনাল লিজিং, মাইডাস ফাইন্যান্স, ফিনিক্স ফাইন্যান্স, পিপলস লিজিং, প্রিমিয়ার লিজিং, প্রাইম ফাইন্যান্স এবং উত্তরা ফাইন্যান্স লিমিটেড।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved