
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ ৫ম এমটিবি নন-কনভার্টেবল সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি ৫ম এমটিবি নন-কনভার্টেবল, আনসিকিউরড, ফ্লোটিং রেট, সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ৫০ লাখ টাকার বন্ড ইস্যু করবে। বন্ডটির মেয়াদ ৭ বছর।
ব্যাংকটি টিয়ার-২ এর শর্ত পূরণে নিয়ন্ত্রক সংস্থার সম্মতি নিয়ে বন্ড ইস্যু করতে পারবে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved