
রাজধানীর কাকরাইল মোড়ে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. শহিদুল ইসলাম মণ্ডল (৪৬) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শহিদুল গাজীপুর হাইওয়ে পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
সোমবার (৩০ মে) দিবাগত রাতে এই দুর্ঘটনা ঘটে। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার পস্তরী গ্রামে।
বিষয়টি নিশ্চিত করে আজ (৩১ মে) সকালে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) সুবীর কুমার কর্মকার বলেন, কাকরাইল মোড় এলাকা দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় শহিদুলকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved