
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেনের শীর্ষস্থান দখল করেছে বেক্সিমকো লিমিটেড। আজ কোম্পানিটির ১৮১ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সোমবার কোম্পানিটি ১১৫ কোটি ১৯ লাখ ৯৩৭টি শেয়ার হাতবদল করেছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড। কোম্পানিটির ৮৯ লাখ ১৩ হাজার ৬৩৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭২ কোটি ৯৮ লাখ টাকা। ফরচুন সুজ লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ৬৪ লাখ ৪১ হাজার ২১৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬৯ কোটি ৫০ লাখ টাকা। লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে-পাওযার গ্রীড, দ্যা পেনিনসুলা, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, বিকন ফার্মা, আইএফআইসি ব্যাংক, সাইফ পাওয়ারটেক ও জেনেক্স ইনফোসিস লিমিটেড।
economicnews24/R.A
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved