
নিজস্ব প্রতিবেদক: আজ (২৯-০৫-২২ রবিবার) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে "পাকিস্তানে বসবাসরত বাঙ্গালী মুসলমানদের অবিলম্বে পুনর্বাসন ও সেদেশের জাতীয় পরিচয়পত্র প্রদানের দাবীতে" বাংলাদেশী বিহারী পুনর্বাসন সংসদ () মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোঃ কাওসার পারভেজ তুলু মানববন্ধনে সভাপতিত্ব করেন। মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ (ন্যাপ বাংলাদেশ) এর মহাসচিব জননেতা নেয়াজ আহমদ খান।
মানববন্ধনে বক্তরা বলেন যে, ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টিতে বাঙ্গালী মুসলমানের অবদান বেশী থাকা সত্ত্বেও আজ পাকিস্তানে বাংলা ভাষাভাষি বাঙ্গালী মুসলমানগণ অবহেলিত ও উপেক্ষিত। আজও সেখানে বাঙ্গালী মুসলনাদের ঘুষ দিয়ে জাতীয় পরিচয়পত্র বা সনাভি কার্ড ও পাসপোর্ট সংগ্রহ করতে হয়।
বাঙ্গালী মুসলমানদের দুর্দশা লাঘবে পাকিস্তানের সরকার ও জনগণকে এগিয়ে আসতে হবে। বক্তাগণ বাংলাদেশ ও এর অতিথিপরায়ন জনগণকে বিশ্বের বাংলাভাষী মানুষের নেতা উল্লেখ করে বলেন যে, পাকিস্তানের অবহেলিত ও নিপীড়িত বাঙ্গালীদের সহযোগিতায় পাকিস্তান সরকারের নিকট সমস্যা তুলে ধরা ও সমস্যা সমাধানে হস্ত প্রসারিত করা আবশ্যক হয়ে পড়েছে।
বক্তাগণ জানান যে, বাংলাদেশী প্রথম ২০০৩, ২০০৬ ও ২০০৮ সালে বিহারী ক্যাম্পে বসবাসরত উর্দু ভাষী বিহারীদেরকে বাংলাদেশ সরকার, জনগণ, নির্বাচন কমিশন, সেনাবাহিনী ও সকল রাজনৈতিক দল মানবিক বিবেচনায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেছেন।
এজন্য কর্মসূচির আয়োজকরা বাংলাদেশের প্রতিটি নাগরিককে কৃতজ্ঞতা জানিয়েছেন। বক্তরা তাদের বক্তব্যে পাকিস্তানী বাঙ্গালী ভাই-বোনদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
সভায় আরো বক্তব্য রাখেন মোঃ জাহিদ, কুতুবউদ্দিন, মোঃ শাবান, নাজনিন, শেখ ইয়াসির, শেখ আলী ইমাম পাপ্পু, মাহতাব ভাসানী, সাব্বির, সাইদ আহমদ দওলত, হাবিবুল্লাহ পারভেজ, আরমান প্রমুখ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved