1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
Title :
এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ‘ONWARD & UPWARD’ স্লোগানে অনুষ্ঠিত হলো প্রিমিয়ার ব্যাংক পিএলসি-এর অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত টাঙ্গাইলে পক্ষকাল ব্যাপী হুমায়ুন আহমেদ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট মৃত ৭১৫ কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক-১ টাঙ্গাইলে বৃত্তিপ্রাপ্ত ৫০০ শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান নড়াগাতীতে পূর্ব শত্রুতার জেরে ইউপি সদস্য খুন স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

পাকিস্তানী বাঙ্গালীদের অবিলম্বে পাকিস্তানে পুনর্বাসনের আহবান-ন্যাপ মহাসচিবের

  • আপডেট : রবিবার, ২৯ মে, ২০২২, ৫.০৪ পিএম
  • ২৩৬ Time View

নিজস্ব প্রতিবেদক: আজ (২৯-০৫-২২ রবিবার) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে “পাকিস্তানে বসবাসরত বাঙ্গালী মুসলমানদের অবিলম্বে পুনর্বাসন ও সেদেশের জাতীয় পরিচয়পত্র প্রদানের দাবীতে” বাংলাদেশী বিহারী পুনর্বাসন সংসদ () মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোঃ কাওসার পারভেজ তুলু মানববন্ধনে সভাপতিত্ব করেন। মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ (ন্যাপ বাংলাদেশ) এর মহাসচিব জননেতা নেয়াজ আহমদ খান।

মানববন্ধনে বক্তরা বলেন যে, ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টিতে বাঙ্গালী মুসলমানের অবদান বেশী থাকা সত্ত্বেও আজ পাকিস্তানে বাংলা ভাষাভাষি বাঙ্গালী মুসলমানগণ অবহেলিত ও উপেক্ষিত। আজও সেখানে বাঙ্গালী মুসলনাদের ঘুষ দিয়ে জাতীয় পরিচয়পত্র বা সনাভি কার্ড ও পাসপোর্ট সংগ্রহ করতে হয়।

বাঙ্গালী মুসলমানদের দুর্দশা লাঘবে পাকিস্তানের সরকার ও জনগণকে এগিয়ে আসতে হবে। বক্তাগণ বাংলাদেশ ও এর অতিথিপরায়ন জনগণকে বিশ্বের বাংলাভাষী মানুষের নেতা উল্লেখ করে বলেন যে, পাকিস্তানের অবহেলিত ও নিপীড়িত বাঙ্গালীদের সহযোগিতায় পাকিস্তান সরকারের নিকট সমস্যা তুলে ধরা ও সমস্যা সমাধানে হস্ত প্রসারিত করা আবশ্যক হয়ে পড়েছে।

বক্তাগণ জানান যে, বাংলাদেশী প্রথম ২০০৩, ২০০৬ ও ২০০৮ সালে বিহারী ক্যাম্পে বসবাসরত উর্দু ভাষী বিহারীদেরকে বাংলাদেশ সরকার, জনগণ, নির্বাচন কমিশন, সেনাবাহিনী ও সকল রাজনৈতিক দল মানবিক বিবেচনায় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করেছেন।

এজন্য কর্মসূচির আয়োজকরা বাংলাদেশের প্রতিটি নাগরিককে কৃতজ্ঞতা জানিয়েছেন। বক্তরা তাদের বক্তব্যে পাকিস্তানী বাঙ্গালী ভাই-বোনদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

সভায় আরো বক্তব্য রাখেন মোঃ জাহিদ, কুতুবউদ্দিন, মোঃ শাবান, নাজনিন, শেখ ইয়াসির, শেখ আলী ইমাম পাপ্পু, মাহতাব ভাসানী, সাব্বির, সাইদ আহমদ দওলত, হাবিবুল্লাহ পারভেজ, আরমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com