
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৬টি কোম্পানির ৪০ কোটি টাকার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর ৭৫ লাখ ২৭ হাজার ১১০টি শেয়ার ৬৩ বার হাত বদলের মাধ্যমে ৪০ কোটি ২৭ লাখ ৭৩ হাজার টাকার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১৭ কোটি ৯৯ লাখ ৪ হাজার টাকার লেনদেন হয়েছে আইপিডিসির। দ্বিতীয় সর্বোচ্চ ৮ কোটি ৭ লাখ ৩৯ হাজার টাকার ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের এবং তৃতীয় সর্বোচ্চ ৪ কোটি ২৪ লাখ ৯ হাজার টাকার লেনদেন হয়েছে জিএসপি ফাইন্যান্সের।
এছাড়া, ব্লক মার্কেটে সী পার্লের ৩ কোটি ৫২ লাখ ২৫ হাজার টাকার, ভিএফএস রেডের ১ কোটি ৫৯ লাখ ২০ হাজার টাকার, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৬৭ লাখ ৬৬ হাজার টাকার, এপিএসসিএল বন্ডের ৫৪ লাখ টাকার, রানার অটোর ৫০ লাখ টাকার, আলহাজ টেক্সটাইলের ৪৪ লাখ ৬৪ হাজার টাকার, জেনেক্স ইনফোসিসের ৩২ লাখ ৫২ হাজার টাকার, কাটালি টেক্সটাইলের ২৭ লাখ ৬ হাজার টাকার, মেঘনা পেট্রোলিয়ামের ২৫ লাখ ৭৪ হাজার টাকার, এইচআর টেক্সটাইলের ২৪ লাখ ৮৯ হাজার টাকার, ইসলামিক ফাইন্যান্সের ২০ লাখ ৭ হাজার টাকার, সেনাকল্যাণ ইন্স্যুরেন্সের ১৭ লাখ ৬০ হাজার টাকার, এসিআই ফর্মুলার ১৬ লাখ ৮০ হাজার টাকার, বার্জার পেইন্টসের ১৬ লাখ ১৬ হাজার টাকার, বেক্সিমকোর লিমিটেডের ১৪ লাখ ৫৮ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ১১ লাখ ৭৬ হাজার টাকার, সোনালী পেপারের ১১ লাখ ৫২ হাজার টাকার, সালভো কেমিক্যালের ১০ লাখ ৯১ হাজার টাকার, ফরচুন সুজের ১০ লাখ ৬৬ হাজার টাকার, রহিমা ফুডের ১০ লাখ ৪৭ হাজার টাকার, লাভেলো টেক্সটাইলের ৭ লাখ ৮৪ হাজার টাকার, শেফার্ড ইন্ডাস্ট্রিজের ৫ লাখ ৪৮ হাজার টাকার, অ্যাডভেন্ট ফার্মার ৫ লাখ ১৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved