1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
Title :
নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর

ঢাকাস্থ নড়াইল জেলা সমিতির কার্যনির্বাহী পরিষদে সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত ফাহাদ হোসেন

  • আপডেট : সোমবার, ৬ জুলাই, ২০২৬, ১০.২৮ পিএম
  • ১৫৯ Time View

মামুন মোল্যা, নড়াইল প্রতিনিধি: ঢাকাস্থ নড়াইল জেলা সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ৪১ সদস্যবিশিষ্ট চূড়ান্ত কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে আসজাদুর রহমান (মিঠু) বিশ্বাস , সাধারণ সম্পাদক হিসেবে মো. ওয়াহিদুজ্জামান পিপিএম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে প্রণব কুমার রায় মনোনীত হয়েছেন।

একই কমিটিতে নড়াইল জেলার নড়াগাতী থানার ডুমুরিয়া গ্রামের ঐতিহ্যবাহী মোল্লা পরিবারের কৃতি সন্তান মো. ফাহাদ হোসেন সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন। তাঁর এ মনোনয়নে এলাকায় আনন্দ ও শুভেচ্ছার পরিবেশ সৃষ্টি হয়েছে। আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

 এক প্রতিক্রিয়ায় মো. ফাহাদ হোসেন বলেন, “আমার ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করতে চাই। নড়াইল জেলা সমিতি, ঢাকার কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং ঢাকায় বসবাসরত নড়াইলবাসীর কল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব। এ জন্য নড়াইলবাসীর দোয়া, ভালোবাসা ও সার্বিক সহযোগিতা কামনা করছি।”

তিনি আরও বলেন, রাজধানীতে বসবাসরত নড়াইলবাসীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করতে তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, ঢাকাস্থ নড়াইল জেলা সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৬-এর চূড়ান্ত ফলাফল ও ৪১ সদস্যবিশিষ্ট কমিটি গত ৪ জুন ২০২৬ তারিখে প্রকাশ করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com