1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
Title :
৩ অক্টোবর গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন: সভাপতি পদে চার প্রার্থীর লড়াই ঢাকায় শুরু হলো ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬- মেলা চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকের শেয়ার কিনতে কোম্পানির সম্পদের সীমা বেঁধে দিল বাংলাদেশ ব্যাংক তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ শুভেন্দুর সঙ্গে দেবের সাক্ষাৎ, বিজেপিতে যোগদানের আলোচনা বাংলা কিউআরে পরিশোধের অর্থ তাৎক্ষণিক জমার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের সিগারেটের স্ট্যাম্প-ব্যান্ডরোল ব্যবহারের নিয়মে পরিবর্তন এনবিআরের এশিয়ার অনেক মুদ্রা দুর্বল হলেও ডলারের বিপরীতে স্থিতিশীল টাকা ব্যাংকের পর্ষদে মনোনীত পরিচালক হতে শেয়ারধারী কোম্পানির এমডি বা পরিচালক বাধ্যতামূলক

খুলনা জেলা দাকোপে জমি দখলের অভিযোগ: বৈধ মালিককে অস্ত্রের মুখে উচ্ছেদ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

  • আপডেট : মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১১.৪৭ এএম
  • ২২৪ Time View

দাকোপ (খুলনা) প্রতিনিধি: খুলনার দাকোপ উপজেলার চালনা বাজার এলাকায় বৈধভাবে ক্রয়কৃত জমি ও বসতভিটা জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের দাবি, দলিল, নামজারি ও খাজনা পরিশোধের সকল বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও তারা নিজেদের সম্পত্তিতে প্রবেশ করতে পারছেন না। জমিতে গেলে দেশীয় অস্ত্র দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

অভিযোগ সূত্রে জানা যায়, চালনা বাজারের বাসিন্দা অমল কৃষ্ণ রায় ২০১৯ ও ২০২০ সালে বৈধ রেজিস্ট্রি দলিলের মাধ্যমে ৯৩ শতাংশ জমি ক্রয় করেন এবং পরবর্তীতে নামজারি সম্পন্ন করে নিয়মিত খাজনা পরিশোধ করে ভোগদখলে ছিলেন। জমিতে তিনি ফলদ ও বনজ গাছের বাগানও গড়ে তোলেন।
পরবর্তীতে পূর্ব মালিক কমলেশ চন্দ্র প্রামাণিকের মৃত্যুর পর মানবিক কারণে তার স্ত্রী মলিনা বিশ্বাস ও সন্তানদের একটি লিখিত ভাড়াটিয়া চুক্তির মাধ্যমে সেখানে সাময়িকভাবে বসবাসের সুযোগ দেন। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হলেও তারা ভাড়া পরিশোধ না করে উল্টো জমি ও বাড়ির দখল ছেড়ে দিতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী পরিবারের দাবি, স্থানীয় কিছু ভূমিদস্যু ও প্রভাবশালী ব্যক্তির মদদে তারা অবৈধভাবে সম্পত্তি দখল করে রেখেছেন। জমিতে প্রবেশ বা বাগান পরিচর্যা করতে গেলে দেশীয় অস্ত্র নিয়ে হামলার ভয়ভীতি প্রদর্শন এবং খুন-জখমের হুমকি দেওয়া হচ্ছে।

আইন বিশেষজ্ঞদের মতে, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে এটি অবৈধ দখল, ফৌজদারি ভয়ভীতি প্রদর্শন, অপরাধমূলক অনুপ্রবেশ এবং সম্পত্তি আত্মসাতের চেষ্টার আওতায় শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি আদালতে দখল পুনরুদ্ধার মামলা, উচ্ছেদ মামলা এবং ফৌজদারি অভিযোগ দায়ের করতে পারেন।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে, যাতে বৈধ মালিক তার সম্পত্তির দখল ফিরে পান এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com