1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
Title :
এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ ‘ONWARD & UPWARD’ স্লোগানে অনুষ্ঠিত হলো প্রিমিয়ার ব্যাংক পিএলসি-এর অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০২৬ ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে আইএফআইসি ব্যাংকের জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত টাঙ্গাইলে পক্ষকাল ব্যাপী হুমায়ুন আহমেদ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, মোট মৃত ৭১৫ কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার, আটক-১ টাঙ্গাইলে বৃত্তিপ্রাপ্ত ৫০০ শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান নড়াগাতীতে পূর্ব শত্রুতার জেরে ইউপি সদস্য খুন স্বাস্থ্যগত কারণে রাষ্ট্রপতির পদত্যাগ, ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

খুলনা-কলকাতা রুটে ফের চালু হচ্ছে ‘বন্ধন এক্সপ্রেস’

  • আপডেট : শুক্রবার, ২৭ মে, ২০২২, ৬.০০ পিএম
  • ২৮৫ Time View
Train

প্রায় ২৬ মাস পর আবারও বাংলাদেশ-ভারতের মধ্যে কলকাতা-খুলনা রুটে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন ‘বন্ধন এক্সপ্রেস’-এর চলাচল শুরু হচ্ছে। বিষয়টি নিশ্চিত করে যশোরের বেনাপোল রেল স্টেশনের মাস্টার মো. সাইদুজ্জামান।

সাইদুজ্জামান বলেন, আগামী রোববার (২৯ মে) থেকে ফের বন্ধন এক্সপ্রেস চালু হচ্ছে। ভাড়া ভ্রমণ করসহ দেড় হাজার ও দুই হাজার টাকা।

যশোর রেল স্টেশনের মাস্টার আয়নাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রায় ২৬ মাস পর ফের ট্রেনটি চলাচল করবে।

জানা গেছে, করোনা মহামারির মধ্যে ২০২০ সালের ১৫ মার্চ থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে চলাচলকারী আন্তঃদেশীয় ট্রেন চলাচল বন্ধ হয়। সংক্রমণ কমায় দেশের ভেতরে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হলেও আন্তঃদেশীয় ট্রেন চলাচল বন্ধই ছিল। এর আগে, ২০১৭ সালে বন্ধন এক্সপ্রেস চালু হয়। বাংলাদেশ থেকে বৃহস্পতি ও রবিবার দুই দিন এই ট্রেন ছেড়ে যায়। ভারত থেকে আসে দুই দিন।

বেনাপোল রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৬ নভেম্বর কলকাতা-খুলনার মধ্যে ৪৫৬ আসনের ‘বন্ধন এক্সপ্রেস’ নামের আন্তর্জাতিক ট্রেনটি চলাচল শুরু করে। শীতাতপ নিয়ন্ত্রিত এ ট্রেনে কেবিনে সিট ভাড়া দেড় হাজার ও চেয়ার কোচ ভাড়া এক হাজার টাকা।

সঙ্গে যোগ হয় ৫০০ টাকার ভ্রমণ কর। বেনাপোলে যাত্রীর পাসপোর্ট, ভিসাসহ ইমিগ্রেশনের যাবতীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এরপর যাত্রীরা সরাসরি খুলনা ও কলকাতার মধ্যে যাতায়াত করতে পারেন। সপ্তাহের প্রতি বৃহস্পতিবার সকালে ট্রেনটি কলকাতা থেকে ছেড়ে আবার বিকালে খুলনা থেকে কলকাতার উদ্দেশ্যে ফিরে যায়।

ট্রেনটির ৪৫৬ আসনের মধ্যে ৩১২টি এসি চেয়ার ও ১৪৪টি প্রথম শ্রেণির আসন রয়েছে। কলকাতা–খুলনার মধ্যে দূরত্ব ১৭২ কিলোমিটার। এর মধ্যে বাংলাদেশে পড়েছে ৯৫ কিলোমিটার ও ভারতে পড়েছে ৭৭ কিলোমিটার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com