
রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে পানিতে ডুবে জুনায়েদ (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। জুনায়েদ জেলার বালিয়াকান্দি উপজেলার খালকুলা গ্রামের জুলহাস মোল্যার ছেলে।
হাসপাতালে নিয়ে আসা মোক্তার হোসেন বলেন, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে খেলতে খেলতে বাড়ীর পাশের ডোবায় পড়ে যায়। বাড়ীর লোকজন দ্রুত উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
জরুরী বিভাগে কর্মরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আরিফুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই ওই শিশুর মৃত্যু হয়েছে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved