1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
Title :
আট বিভাগে ভারী বর্ষণের আভাস, পাহাড়ধসের শঙ্কা চট্টগ্রামে চট্টগ্রামসহ চার বিভাগে আকস্মিক বন্যার সতর্কবার্তা ১৭ দফা কর্মসূচিতে পুঁজিবাজারে আস্থা ফেরানোর প্রতিশ্রুতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইনটেক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে সি পার্ল রিসোর্ট সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং মিলস্ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি চিত্রনায়ক ডি এ তায়েবকে অতিথি গ্রুপের সংবর্ধনা ভিভো ওয়াই৫০০-এর ৮১০০ এমএএইচ ব্যাটারিতে লাইফ হবে ফুল অন! মাধবপুর টানা অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ নদী ভাঙন সিলেটে উবারের যাত্রা শুরু; যাতায়াত হবে আরও সহজ ও নিরাপদ

আসন্ন কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান সোহেল রানা

  • আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২৬, ৯.৩৬ পিএম
  • ১৪৬ Time View

মামুন মোল্যা, নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজসেবক মোঃ সোহেল রানা। পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে উপজেলাবাসীকে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন স্থানে ফেস্টুন ও ব্যানারের মাধ্যমে দোয়া ও সমর্থন কামনা করছেন তিনি।

সোহেল রানা নড়াগাতী থানার বাঐসোনা ইউনিয়নের ডুমুরীয়া গ্রামের বাসিন্দা এবং মোঃ অলিয়ার রহমানের ছেলে। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইতোমধ্যে বিভিন্ন এলাকায় তার ছবি সংবলিত ব্যানার ও ফেস্টুন চোখে পড়ছে। এতে স্থানীয় ভোটারদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা ও জল্পনা-কল্পনা।

স্থানীয়দের মতে, ঈদকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীরা সাধারণ মানুষের কাছে নিজেদের পরিচিতি বাড়াতে এ ধরনের প্রচারণা চালাচ্ছেন। যদিও উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল এখনো ঘোষণা হয়নি, তবুও সম্ভাব্য প্রার্থীদের আগাম প্রচারণা রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।

সোহেল রানার সমর্থকরা জানান, তিনি দীর্ঘদিন ধরে শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন। সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার কারণে এলাকায় তার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। তিনি যোগানিয়া-ডুমুরীয়া-নলামারা মাধ্যমিক বিদ্যালয় এবং ৬৭ নং ডুমুরীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সমর্থকদের দাবি, সোহেল রানা একজন সদালাপী, পরোপকারী ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিবেদিত ব্যক্তি। তাই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তিনি সাধারণ মানুষের ব্যাপক সমর্থন পাবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com