1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

চুয়াডাঙ্গায় ১২ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণে এমপি রাসেল

  • আপডেট : রবিবার, ৩ মে, ২০২৬, ৭.৩৮ পিএম
  • ১৩৪ Time View

মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা  জেলা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় ১২ হাজার প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। রবিবার (৩ মে) বেলা ১১টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের হলরুমে সদর উপজেলা কৃষি পুনর্বাসন ও বাস্তবায়ন কমিটির আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল। ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধি এবং প্রান্তিক কৃষকদের সহায়তা প্রদানের লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কৃষির উন্নয়ন, আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ এবং প্রান্তিক কৃষকদের সহায়তায় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনিসুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল বলেন, “বর্তমান সরকার কৃষি উন্নয়নে সময়োপযোগী নানা উদ্যোগ গ্রহণ করছে। আজকের এই কৃষি প্রণোদনা কৃষকদের জন্য অনুপ্রেরণার উৎস। প্রকৃত কৃষকদের কাছে এসব সহায়তা পৌঁছানো নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “আমরা কৃষিকে আরও এগিয়ে নিতে চাই। খাদ্যশস্য উৎপাদন বাড়াতে হবে। চুয়াডাঙ্গা জেলার খাদ্য চাহিদা পূরণে এ জেলার কৃষকদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষিপণ্য সংরক্ষণের জন্য জেলায় একটি হিমাগার প্রতিষ্ঠা জরুরি। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানাচ্ছি। কৃষির উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, সদর উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসিফ ইকবালসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা।

সদর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রণোদনা কর্মসূচির আওতায় জেলার ১২ হাজার প্রান্তিক কৃষকের প্রত্যেককে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com