সরকারের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) হিসেবে বিশিষ্ট সাংবাদিক, ডিআরইউ'র স্থায়ী সদস্য এবং আজীবন সম্মাননা প্রাপ্ত সদস্য সৈয়দ আবদাল আহমদ নিযুক্ত হওয়ায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ)।
আজ সোমবার (২৭ এপ্রিল, ২০২৬) ডিআরইউর কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: জাফর ইকবাল এ শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
ডিআরইউ নেতৃবৃন্দ বলেন, সৈয়দ আবদাল আহমদ দেশের সাংবাদিকতা জগতের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর বর্ণাঢ্য কর্মজীবন, অভিজ্ঞতা এবং পেশাদারিত্ব তথ্য অধিদপ্তরের কার্যক্রমকে আরও গতিশীল ও সমৃদ্ধ করবে। তিনি জাতীয় প্রেসক্লাবের দু'বারের নির্বাচিত সাধারণ সম্পাদক, ১৯৯২-৯৬ মেয়াদে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপ-প্রেসসচিব (সরকারের উপ-সচিব পদমর্যদা) হিসেবেও দায়িত্ব পালন করেন। সৈয়দ আবদাল আহমদ অনুসন্ধানী রিপোর্টের জন্য ১৯৮৯ সালে মর্যদাপূর্ণ ফিলিপস পুরস্কার, এসকাপ-এফইজেবি পুরষ্কার এবং ২০২৫ সালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির আজীবন সম্মাননা লাভ করেন।
নেতৃবৃন্দ আরও বলেন, একজন দক্ষ এবং অভিজ্ঞ কলমযোদ্ধা হিসেবে সরকারের প্রধান তথ্য কর্মকর্তার দায়িত্ব পালনের মাধ্যমে তিনি রাষ্ট্র ও গণমাধ্যমের মধ্যে সেতুবন্ধন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
ডিআরইউ তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন কর্মস্থলে উত্তরোত্তর সাফল্য কামনা করছে।
এর আগে রোববার (২৬ এপ্রিল, ২০২৬) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে সরকারের সচিব পদমর্যাদায় (গ্রেড-১) তাঁকে এই গুরুত্বপূর্ণ পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved