দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১৯–২৩ এপ্রিল) লেননদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, পুরো সপ্তাহজুড়ে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে ২৮ কোটি ৮৪ লাখ, যা ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ১৯ শতাংশের সমান।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ডমিনেজ স্টিল। আলোচ্য সময়ে কোম্পানিটির দৈনিক গড় লেনদেন হয়েছে ২৮ কোটি ৮৪ লাখ টাকা।
আর সপ্তাহজুড়ে দৈনিক গড়ে ২৫ কোটি ৪১ লাখ টাকা লেনদেন করায় এই তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে একমি পেস্টিসাইডস।
এদিকে সাপ্তাহিক লেনদেনের এই শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- লাভেলো আইসক্রিম, ডমিনেজ স্টিল, এস আলম পোর্ট, কেডিএস এক্সেসরিজ, গোল্ডেন সন, মীর আখতার হোসাইন এবং পাইওনিয়ার ইন্স্যুরেন্স।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved