ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট এবং ইন্টার্নাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশন (আইসিসিডি)-এর যৌথ উদ্যোগে গত ১৮ এপ্রিল ২০২৬ শনিবার ‘কমপ্লায়েন্স কালচার ইন ব্যাংক’ শীর্ষক একটি দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ন্যাশনাল ব্যাংক পিএলসি-এর প্রধান কার্যালয় এর আইসিসিডি, ঢাকা নর্থ রিজিওন ও বিভিন্ন শাখা থেকে ৬২ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রধান অতিথি ও মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের ইন্টার্নাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশনের বিভাগীয় প্রধান সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ ছায়েদুর রহমান, এফসিএমএ । তিনি ব্যাংকিং খাতে একটি শক্তিশালী কমপ্লায়েন্স কালচার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, সুশাসন, স্বচ্ছতা এবং নিয়ন্ত্রক নির্দেশনা যথাযথভাবে প্রতিপালনের মাধ্যমে একটি ব্যাংকের স্থিতিশীলতা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
কর্মশালার বিভিন্ন সেশনে জনাব মোঃ ছায়েদুর রহমান ইন্টার্নাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশনের কৌশলগত ভূমিকা ও কার্যকরতা, নিয়ন্ত্রক কাঠামো ও কমপ্লায়েন্স বাধ্যবাধকতা, ডিউ ডিলিজেন্স প্রক্রিয়া এবং ব্যাংকের সামগ্রিক ঝুঁকি ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। তিনি আরও আলোচনা করেন ঋণ পুনঃতফসিল, সুদ মওকুফ, পুনর্গঠন এবং নন-পারফর্মিং লোন ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার সংক্রান্ত নীতিমালা ও কার্যকর কৌশলসমূহ। এছাড়াও কর্মশালার একটি সেশনে ইন্টার্নাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স ডিভিশনের টিম এর সদস্যবৃন্দ- শাখা ও আঞ্চলিক ব্যবস্থাপকদের ভূমিকা, ঋণ প্রক্রিয়াকরণ এবং পুনরুদ্ধার কার্যক্রমে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানের সমাপনী পর্বে ধন্যবাদ জ্ঞাপন করেন ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ শাহ্ সৈয়দ রাফিউল বারী। তিনি ব্যাংকের কার্যক্রমে কমপ্লায়েন্স সংস্কৃতি জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন এবং অংশগ্রহণকারীদের আন্তরিক ধন্যবাদ জানান। প্রসঙ্গত, দিনব্যাপী এই কর্মশালায় অংশগ্রহণকারীদের সক্রিয় অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব, আলোচনা এবং ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত হয়, যা কর্মকর্তাদের মধ্যে জ্ঞান বিনিময় ও পেশাগত দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved