দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (১২–১৬ এপ্রিল) লেননদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে সাপ্তাহিক দর পতনের শীর্ষে উঠে এসেছে তুং হাই নিটিং অ্যান্ড ডাইং।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ১৩ দশমিক ৮৯ শতাংশ বা ৫০ পয়সা।
দরপতনের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে জিএসপি ফাইন্যান্স। কোম্পানিটির শেয়ারদর কমেছে ৬ দশমিক ২৫ শতাংশ।
অন্যদিকে সপ্তাহজুড়ে ৬ দশমিক ২২ শতাংশ দর কমার পর দরপতনের এ তালিকার তৃতীয় স্থানে থাকা আলহাজ টেক্সটাইল।
এছাড়া সাপ্তাহিক দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- হক্কানি পাল্প, ফ্যামিলি টেক্স, নূরানী ডাইং, এপেক্স ট্যানারি, রহিম টেক্সটাইল, আইএফআইসি ব্যাংক, এবং এটলাস বাংলাদেশ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved