সঞ্জয় শীল, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ঘটনাটি ঘটে, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা গ্রামের ৪ নং ওয়ার্ডে। মেরকুটা গ্রামের সিদ্দিক মিয়া’র ছেলে রহমত উল্লাহ (১৫)-কে কৌশলে ঠান্ডা পানিয় মোজো বলে এসিড খাওয়ান একিই গ্রামের সম্পর্কের মামা খায়ের মিয়ার ছেলে হাসান মিয়া (৩৫)। পূর্ব শত্রুতার জেরে এ ঘটনাটি ঘটায় বলে জানা যায়। এ ঘটনায় মামলা হলে নবীনগর থানা পুলিশের অভিযানে ১ নং বাদী হাসান মিয়াকে গ্রেফতার করেছে। বাকি দুজন সহযোগী একিই ইউনিয়নের মেরকুটা গ্রামের মানজু মিয়া ছেলে মো. কালা মিয়া (৪২) ও একিই ইউনিয়নের গঙ্গানগর গ্রামের মো. আউয়ালের ছেলে মো. জাহাঙ্গীর আলমকে (৩০) খুঁজছে পুলিশ।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2026 | All Rights Reserved