
বিদেশ ফেরত শ্রমজীবী, বেকার/স্বল্প আয়ের তরুণ, গ্রামীণ ও নারী উদ্যোক্তাদের মাঝে স্বল্প সুদে বিতরণ করবে বেসরকারি খাতের মার্কেন্টাইল ব্যাংক। মঙ্গলবার (২৫ মে) বাংলাদেশ ব্যাংকের সাথে সাথে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংকটি।
কোভিড-১৯ স্মল স্কেল এমপ্লয়মেন্ট ক্রিয়েশন প্রজেক্টে (এসপিসিএসএসইসিপি) অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সাথে এই পুনঃঅর্থায়ন চুক্তি স্বাক্ষর করেছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। কেন্দ্রীয় ব্যাংকে আয়োজিত অনুষ্ঠানে নির্বাহী পরিচালক নুরুন নাহার ও মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু ফারাহ মোঃ নাসের এবং বিশেষ অতিথি ছিলেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) প্রিন্সিপাল ফিন্যান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট ডং ডং ঝাং।
এ চুক্তির আওতায় প্রাপ্ত অর্থ বিদেশ ফেরত শ্রমজীবী, বেকার/স্বল্প আয়ের তরুণ, গ্রামীণ ও নারী উদ্যোক্তাদের মাঝে স্বল্প সুদে বিতরণ করবে।
বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম বিভাগের মহাব্যবস্থাপক মোঃ জাকের হোসেন, উপমহাব্যবস্থাপক ও উপ প্রকল্প পরিচালক রোজিনা আক্তার মুস্তাফী এবং মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আদিল রায়হান, সিএফও তাপস চন্দ্র পাল এবং এসএমই ফাইন্যান্সিং বিভাগের প্রধান মোহাম্মদ ফারুক আহম্মেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সম্পাদক: মোঃ শাহাব উদ্দিন, প্রকাশক: মোঃ শাহজাদা হোসাইন, নির্বাহী সম্পাদক : এম শহিদুল ইসলাম নয়ন
অফিস: ১৪/১৬ কাজলারপাড়, ভাঙ্গাপ্রেস, যাত্রাবাড়ী, ঢাকা-১২৩৬
@ Economicnews24 2025 | All Rights Reserved